এবার মোবাইল নম্বর দিলেন নৌ প্রতিমন্ত্রী
২ ভাদ্র ১৪১৯, Friday, August 17, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||
ঈদে নৌপথে ঘরমুখো যাত্রীদের অভিযোগ শুনতে নিজের মোবাইল নম্বর দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে সদরঘাটে বিএনসিসি, গালর্স ক্যাডেট ও বিআইডাব্লিউটিএর সমন্বয়ে গঠিত বিআইডব্লিউটিএর একটি স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম উদ্বোধনকালে তিনি
সেখানে নিজের মোবাইল নম্বর গণমাধ্যমে প্রকাশ করার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের বলেন, “কোনো যাত্রীর যদি কোনো অভিযোগ থাকে, তাহলে যেন সরাসরি ০১৭১১৬৩৮১৯৮ নম্বরে আমাকে ফোন করে।”
গত ৪ জুলাই সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার দুটি মোবাইল ফোন নম্বর এবং একটি ই মেইল ঠিকানা প্রকাশ করেন। পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে কেউ কমিশন চাইলে বা অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাকে জানাতে বলেন। পরবর্তীতে তিনি আরো একটি নম্বর প্রকাশ করেন।
নম্বর প্রকাশের পর নৌমন্ত্রী দাবি করেন, “মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। তারা আর ছাদে যেতে চায় না।”
নতুন গঠিত স্বেচ্ছাসেবক দল সম্পর্কে বিআইডাব্লিউটিএ’র পরিচালক (বন্দর) মো. শফিকুল হক জানান, লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে- সে বিষয়ে কাজ করবে এই স্বেচ্ছাসেবীরা।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।