বরিশালে বাসচাপায় শিশু নিহত

,

বরিশাল-ভোলা সড়কের চরকাউয়া এলাকায় শুক্রবার বাসচাপায় মো.সোহাগ নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত সোহাগ চরকাউয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই আলমগীর হোসেন জানান, দোকান থেকে মুদিসামগ্রী ক্রয় করে রাস্তার পাশ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সোহাগ। এ সময় চরকাউয়াগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।

বাসটি আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।

এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে