বরিশালে এলাহাবাদ দরবার শরীফের অনুসারীদের ঈদ রোববার

,

বরিশালে চট্টগ্রামের এলাহাবাদ দরবার শরীফের অনুসারীদের ঈদ অনুষ্ঠিত হবে রোববার। নগরীর তাজকাঠী, হরিনাফুলিয়া , টিয়াখালী এবং সাগরদী এলাকায় এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা নিজস্ব উদ্যোগে ঈদ জামাতের ব্যবস্থা করেছেন। এ এলাকায় প্রায় ৫শ’ পরিবার এ মতবাদের অনুসারী।
এদের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় তাজকাঠীতে। হরিনাফুলিয়া চৌধুরীবাড়ী মসজিদে জামাত হবে সকাল ৯টায়।
এছাড়া বাবুগঞ্জ উপজেলার ৪ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।এরমধ্যে খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ী,মাধপপাশায় আমির দুয়ারীর বাড়ী, মান্নান হাওলাদারের বাড়ী এবং মীরগঞ্জে উলানকাঠী সরোয়ার মাহমুদের বাড়ীতে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
জেলার অন্যান্য উপজেলায়ও এই মতবাদের অনুসারী রয়েছে। যারা সবাই রোববার ঈদ উদযাপন করবেন।
ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবারের সদস্যরাও রোববার ঈদ পালন করবেন। ভোলার সদরের ইলিশা, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পয়িত্তা ও পশ্চিম মুলাইপত্তন গ্রাম, লালমোহন পৌর এলাকার কিছু অংশ এবং উপজেলার ফরাজগঞ্চ ও লাঙ্গলখালী গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও সম্ভুপুর গ্রাম এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে শনিবারই শুরু হয়েছে ঈদ আনন্দ।
বরগুনার ৯ গ্রামের আড়াই সহস্রাধিক মানুষ রোববার ঈদ-উল ফিতর উদযাপন করবেন। বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাকচিড়া গ্রামের মানুষ ঈদ করবে।
এদিন সকাল সাড়ে ৮ টায় বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা শরীফ বাড়ি মসজিদ, বেতাগীর বকুলতলী মালেক চেয়ারম্যানের বাড়ি, আমতলীর গোজখালী শাহসাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বরগুনার হাইস্কুল সড়কের মোখলেসুর রহমান শরীফ জানান, তারা হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থি। তারা সৌদির সাথে মিল রেখে ঈদ করে থাকেন। অপরদিকে কুকুয়ার কাদিয়ানী সম্প্রদায়ও সৌদির সাথে মিল রেখে ঈদ উৎসব পালন করে আসছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে