বরিশালে অগ্রীম ঈদ উদযাপন

,

নগরীর তাজকাঠীতে এলাহাবাদ দরবার শরীফ অনুসারীদের ঈদ জামাত। বরিশালে চট্টগ্রামের এলাহাবাদ দরবার শরীফের অনুসারীদের ঈদ আজ অনুষ্ঠিত হচ্ছে।
নগরীর তাজকাঠী, হরিনাফুলিয়া , টিয়াখালী এবং সাগরদী এলাকায় প্রায় ৫শ’ পরিবার এ মতবাদের অনুসারী।
এদের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায় ২৬ নং ওয়ার্ডের তাজকাঠীতে। নামাজে ইমামতি করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন।
এছাড়া বাবুগঞ্জ উপজেলার খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ী,মাধপপাশায় আমির দুয়ারীর বাড়ী, মান্নান হাওলাদারের বাড়ী এবং মীরগঞ্জে উলানকাঠী সরোয়ার মাহমুদের বাড়ীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে