বরিশালে হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

,

ঈদের জামাতে মেয়র শওকত হোসেন হিরণ, সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশিনার মো. নূরুল আমিন ।বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে।
সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুউদ্দিন আহম্মেদ বেগ।
প্রধান জামাতে অংশ নেন, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র শওকত হোসেন হিরণ, সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশিনার মো. নূরুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
জামাত শেষে বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন বরিশালবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে