ভোলায় ২টি বাজারে আগুন; ২৩টি দোকান ভস্মিভূত

,

ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় গতরাতে অগ্নিকান্ডে ২৬টি দোকান ভস্মিভূত হয়েছে । আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১২জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভোলা শহরের জিয়া সুপার মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ভোলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এরই মধ্যে ৬টি দোকান পুড়ে যায়।পুড়ে যাওয়া দোকানের মধ্যে ২টি জুয়েলার্স, ৩টি কসমেটিক্স ও একটি কাপড়ের দোকান রয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে ১০ ব্যবসায়ী আহত হন।
এদিকে, রাত ২টার দিকে চরফ্যাশনের শরীফ পাড়ার হাজী নুরুউদ্দিন সুপার মার্কেটেও ভয়াবহ আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। চরফ্যাশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে ২জন। চরফ্যাশনের ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ইব্রাহিম খলিল এ তথ্য জানান।
আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে ৭টি সেলুন, ৫টি ওয়ার্কসপ, ১টি লেপ-তোষক, ২টি পেট্রোলের দোকান, ২টি টায়ারের দোকান রয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে