বরিশালে লঞ্চের চাপায় জেলের মৃত্যু

,

বরিশাল নৌ বন্দরে দুই লঞ্চের চাপায় নৌকায় থাকা এক জেলের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনায় নিহত আকরাম আলী (৬৫) নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

নৌ বন্দর এলাকায় কর্তব্যরত কোতয়ালি মডেল থানার এসআই মো. দেলোয়ার হোসেন বলেন, বন্দরে নোঙর করা একটি লঞ্চের পাশে ছোট নৌকায় বসে বরশি দিয়ে মাছ ধরছিলেন আকরাম। এ সময় কালাম খান-১ নামের একটি লঞ্চ ঘাটে নোঙর করার সময় দুই লঞ্চের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আকরাম আলী।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে