নিরাপত্তা চেয়ে থানায় লিমনের আবেদন
৭ ভাদ্র ১৪১৯, Wednesday, August 22, 2012 || ঝালকাঠি নিউজ ||পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত আবেদন করেছেন ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেন। তবে তার ওই লিখিত আবেদন জিডি হিসেবে রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার রাজাপুর থানায় তিনি এ আবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ভাই সুমন হোসেন।
লিখিত এ আবেদনে র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিমসহ কয়েক ব্যক্তির ঈদের দিনে হামলার কথা উল্লেখ করেছেন লিমন। আবারও তাদের হাতে হামলার আশঙ্কার কারনে আবেদনটি করেছেন বলে জানান লিমন।
এছাড়াও লিমন ও তার মা-ভাইয়ের ওপর হামলার ঘটনায় ইব্রাহিমের বিচার দাবি করা হয়েছে ওই আবেদনে।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, লিমনের দেওয়া লিখিত আবেদনটি পেয়েছি। লিখিত সব আবেদন জিডি হিসেবে রেকর্ড করা যায় না বলেও জানান তিনি।
গত বছর র্যাবের নির্যাতনে আহত লিমনের পা কেটে ফেলতে হয়েছিল।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।