বরিশালে ২ লঞ্চের মাঝে পিষ্ট হয়ে বৃদ্ধ জেলে নিহত
৭ ভাদ্র ১৪১৯, Wednesday, August 22, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল লঞ্চঘাটে বুধবার সকালে ঢাকা থেকে আসা কালাম খান-১ ও সুন্দরবন-৮ লঞ্চের মাঝে পিষ্ট হয়ে আকরাম আলী (৬৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
নিহত আকরাম আলী নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।
নৌবন্দর এলাকায় দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এসআই মো. দেলোয়ার জানান, ঘাটে নোঙর করে রাখা সুন্দরবন-৮ লঞ্চের পাশে ছোট একটি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন আকরাম।
সকাল ৮টার দিকে কালাম খান-১ লঞ্চটি ঘাটে ভিড়তে গিয়ে আকরামের নৌকাটিকে চাপা দেয়।
এসময় দুই লঞ্চের মাঝে আকরাম আলী চাপা পড়েন।ঘটনাস্থালেই মারা যান তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




August 23rd, 2012 at 8:12 am
It’s really heart beaten. I don’t expect this type of accident in future. What would be the punishment those who are responsible for this cause of accident.