টেলিটক ছাড়া ১০ সেকেন্ড পালস করেনি কেউ : ব্যবস্থা নেবে বিটিআরসি

,

btrc-logo-23-08-12.jpg ১০ সেকেন্ড পালস কার্যকর না করায় বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনসহ পাঁচ মোবাইল অপারেটরকে চিঠি দিয়েছে। বিটিআরসির সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে সন্তোষজনক উত্তর না পেলে এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে।
বিটিআরসি১৫ আগস্টের মধ্যে মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে ১০ সেকেন্ড পালস চালু করার নির্দেশনা দেয় । কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক ছাড়া আর কোনো কোম্পানি এই নির্দেশনা মানেনি।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ জানান, “কেউ ৫ সেকেন্ড কথা বলে কেন এক মিনিটের বিল দেবে। এটি অযৌক্তিক। তাই বিটিআরসি ১০ সেকেন্ড পালস যাতে কার্যকর হয় সে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।”

বিটিআরসি সূত্রে জানা গেছে, গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, রবি ও এয়ারটেল বিটিআরসি সিদ্ধান্ত এখনো কার্যকর করেনি। এ ব্যাপারে তাদের উত্তর যদি সন্তোষজনক হয়, তাহলে তারা রেহাই পাবে। নতুবা বিটিআরসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী রোববারের মধ্যে এ ব্যাপারে বিটিআরসির চিঠির জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অনেক দেশেই ১ সেকেন্ড পালস প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশেই এখনো ২ সেকেন্ড কথা বললেও এক মিনিটের বিল দিতে হয়। তাছাড়া প্রায়ই মোবাইল ফোনে কল ড্রপের মতো ঘটনা ঘটছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে