অনিয়মের অভিযোগ লঞ্চস্টাফদের বিরুদ্ধেই
৮ ভাদ্র ১৪১৯, Thursday, August 23, 2012 || স্টাফ রিপোর্টার ||
ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বরিশাল অঞ্চলের নৌপথের যাত্রীরা। সাপ্তাহিক ছুটির আরও ২ দিন হাতে থাকলেও লঞ্চে সিট না পাওয়ার আশঙ্কায় অনেকে আগেভাগে বাড়ী ছাড়ছেন বলে জানান।
বরিশাল থেকে আজ বৃহস্পতিবার রাতে নিয়মিত সার্ভিসে ঢাকার উদ্দেশ্যে ৪টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যাত্রী চাপ বেড়ে গেলে আরও লঞ্চের ব্যবস্থা ছিল ঘাটে। বিকেলের দিকে হঠাৎ করেই যাত্রী বাড়তে থাকে। কর্তৃপক্ষ তখন আরও ৩ টি লঞ্চের ব্যবস্থা করে।
ডেকের যাত্রীরা জানান, আগে এসেও তারা সিট পাননি। তাদের অভিযোগ লঞ্চ স্টাফরা সিট দখল করে রেখে যাত্রীদের কাছে বেশী মূল্যে বিক্রি করেছে।
লঞ্চের ছাদে উঠা নিষেধ থাকলেও মই দিয়ে ছাদে উঠার ব্যবস্থা করে দিয়েছে লঞ্চ স্টাফরাই। সেখানেও সিট বিক্রি হয়েছে টিকেটের চেয়েও বেশী দামে।
শুক্রবার থেকে ৭দিন বরিশাল-ঢাকা রুটে স্পেশাল লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত ৪ টি লঞ্চের সাথে আরও ৪টি স্পেশাল লঞ্চ মিলে প্রতিদিন ৮টি লঞ্চ চলাচল করবে ওই সময়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।