বরিশালে কপালে পিস্তল ঠেকিয়ে কিশোরের আত্মহত্যা

,

বরিশালে মীর আদনান হোসেন জীম (১৬) নামে এক কিশোর নিজের কপালে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। নগরীর আলেকান্দা সড়কে আজ শনিবার দুপুর দেড়টার দিকে জীমের বাসায় এ দুর্ঘটনা ঘটে। জীমের বাবা এডভোকেট মীর জসীমউদ্দিন জসীম বরিশাল সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর জাতীয় পার্টির ( এরশাদ) সভাপতি। জীম তার বাবার পিস্তল দিয়ে এ ঘটনা ঘটায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঠিকাদারী কাজে সিলেটে অবস্তানরত মীর জসীমকে ছেলের মৃত্যুর খবর জানাননো হয়েছে। নিহত জীম মীর জসীমের বড় ছেলে। এছাড়াও মীর জসীমের ১০ বছরের একটি মেয়ে এবং ২ সপ্তাহ বয়সের একটি ছেলে রয়েছে। জীম এবছর এসএসসি পাস করেছে। তাকে ঢাকায় কলেজে ভর্তি করা হয়েছিল।

জীমদের প্রতিবেশী বরিশাল বেতারের কর্মকর্তা শহিদুল হক জানান, দুপুর দেড়টার দিকে তিনি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ জীমের মা লিজা এবং বোন বাসার বাইরে এসে জীম নেই বলে চিৎকার করে কান্নাকাটি শুরু করে। শহিদুল হক সেখানে ছুটে গিয়ে দেখেন জীমের রুমে সে গোঙরাচ্ছে। প্রচুর রক্ত জমে আছে ফ্লোরে। এ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলেও তিনি অপেক্ষা না করে এলাকার আরেকটি ছেলেকে সাথে করে জীমকে রিকসায় দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষন পর হাসপাতালে মারা যায় সে।
তার মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা সিটি মেয়র শওকত হোসেন হিরন, সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা এবং রাজনীতিবিদরা হাসপাতাল ও মীর জসীমের বাসায় ছুটে যান।
ময়না তদন্তে জন্য নিহতের লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মীর জসীমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে মাদকাসক্তদের সাথে মেলামেশা করে জীম অনেকটা বখে গিয়েছিল। তার জের ধরে এ অঘটন ঘটেছে বলে তাদের ধারনা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে