পিরোজপুরে জবাই করে হত্যা: আটক ২
১০ ভাদ্র ১৪১৯, Saturday, August 25, 2012 || পিরোজপুর নিউজ ||পিরোজপুর শহরের কালিবাড়ী রোডে গোলাম রসুল শেখ (৪৭) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিলক বকসী ও মিঠু নামে ২ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই হত্যাকান্ড ঘটে।
নিহতের বড় ভাই মোতালেব সাংবাদিকদের জানান, গোলাম রসুল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পিরোজপুর সদরের তাদের হুলারহাটের গ্রামের বাড়ি থেকে শহরের কালিবাড়ী রোডের বাসার উদ্দেশে যান।
পরে শনিবার ফজরের নামাজের সময় রসুলের বাসায় কান্নাকাটি শুনে গিয়ে দেখেন রসুলের জবাই করা লাশ ঘরের সামনে পড়ে আছে।
এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
পিরোজপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহতের ছেলে জিয়াউল হক শেখের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই দু’যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।