গাজীপুর-৪আসন; জোহরা তাজউদ্দীনের বাসায় প্রধানমন্ত্রী

,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের বনানী ডিওএইচএস-এর বাসায় যান। সেখানে তিনি মাগরেবের নামাজ আদায় করেন। প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে অবস্থান করেন। এসময় তিনি জোহরা তাজউদ্দিনের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ জোহরা তাজউদ্দীনকে দেখতে গেলেও সূত্র জানায়, গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমির প্রার্থিতার বিষয়ে তাজউদ্দীন পরিবারের সঙ্গে কথা বলতে মূলত তিনি সেখানে যান।
সূত্র জানায়, আসনের উপ-নির্বাচনে তাজউদ্দিন পরিবার থেকে কাউকে দাঁড় করানোর বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন জোহরা তাজউদ্দীনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।
উল্লেখ্য, গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সোহেল তাজের ছেড়ে দেওয়া আসনে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শনিবার দুপুরে রিমি সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘জাতীয় সংসদের গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য সব প্রার্থী মিলে আমাকে প্রার্থী হতে অনুরোধ জানিয়েছেন। তবে প্রার্থী হওয়া কিংবা না হওয়ার বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত হলেই জানানো হবে। এই মুহুর্তে গণমাধ্যমকে এর বেশি কিছু জানাতে চাই না।”



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে