সোহেল তাজের আসনে বোন রিমি

,

সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমিকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে আওয়ামী লীগ। গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ প্রথমে ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন। পরে তিনি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য পদও ছাড়েন। স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করলে তা নিয়ে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা হয়। পরে স্পিকার সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে