বরিশাল ছাত্রদল নেতা কালু চট্টগ্রামে নিখোঁজ

,

বরিশাল মহানগর ছাত্রদলের ৩০নং ওয়ার্ডের সভাপতি ফিরোজ খান কালুকে চট্টগ্রাম থেকে কে বা কারা জোর করে ধরে নিয়ে গেছে। কালু বরিশালের ছাত্রদল নেতা রাফসান আহমেদ জিতু হত্যা মামলার অন্যতম আসামী। জিতুর মৃত্যুর পর থেকে কালু পলাতক রয়েছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর ঈদগাহ এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে কোন সংস্থার সদস্যরা জোর পূর্বক মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আমেনা আক্তার।
আমেনা আক্তার বলেন, ‘ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছেনা।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফিরোজ খানকে পরিকল্পিতভাবে গুম করেছেন।’
সিলেটের ইলিয়াস আলীর পর ফিরোজ খানও একইভাবে সরকারের গুম নির্যাতন নীতির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে র‌্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান এবং নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনোজ কুমার মজুমদার জানান, ফিরোজ খান নামের কোনো বিএনপি নেতাকে আটক, গ্রেফতার কিংবা তুলে নেওয়ার বিষয়টি তাদের জানা নেই।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে