উজিরপুরে বাসচাপায় গৃহবধূ নিহত

,

বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় আজ রোববার সকালে যাত্রীবাহী বাসের চাপায় মোরশেদা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত গৃহবধূ মোর্শেদা বেগম (২৮) উজিরপুর উপজেলার মুণ্ডপাশা গ্রামের মো. মহসিন হাওলাদারের স্ত্রী।
এ ঘটনায় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে বরিশাল-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন। প্রায় একঘন্টা পর অবরোধ তুলে নেন তারা।

উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে নতুন শিকারপুর এলাকায় মোরশেদা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
এই ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে