ছাত্রদল নেতা কালু নিখোঁজ; বরিশালে বিক্ষোভ
১১ ভাদ্র ১৪১৯, Sunday, August 26, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালু নিখোঁজের ঘটনায় সংগঠনটির জনা ১৫ কর্মী রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করে। তারা ফলপট্টি পর্যন্ত যাওয়ার পর পুলিশ তাদের বাধাঁ দিলে সেখানে বিক্ষোভের শেষ হয়।
নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের বিএনপি দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকার ভাড়া বাসার কাছ থেকে কালুকে জোড়পূর্বক কে বা কারা একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তা স্ত্রী আমেনা আক্তার দীপ্তি।
গত ২৪ মার্চ বরিশাল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতুকে (২৫) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যা মামলায় প্রধান আসামি কালু,মহানগর বিএনপির সভাপতি ও সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ারপন্থী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই কালু আত্মগোপনে ছিলেন।
মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইরানুল ইসলাম বলেন, দুটি হত্যা মামলা ছাড়াও কালুর বিরুদ্ধে লুটপাট, চুরি, ছিনতাই, মারামারি এবং জননিরাপত্তা আইনে আরো সাতটি মামলা রয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।