মেডিকেলে ভর্তি ; বরিশালেও বিক্ষোভ

,

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রী ও অভিভাবক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক অধ্যাপক মজিবুর রহমান।
২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণার কথা বলেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক ডা. মিজানুর রহমান, শিক্ষার্থী হাসনা সাদিয়া, নুর উদ্দিন প্রমুখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে