ঝালকাঠিতে ছোট ভাই খুন, বড়ভাই আসামি

,

ঝালকাঠীতে দোলেয়ার ফকির (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। এ ঘটনায় নিহতের বড় ভাইসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী। এ ঘটনায় কাওছার (২২) ও নাসিরকে (২৫) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্য আসামি নিহতের বড় ভাই আব্দুল হক ফকির (৫০) পলাতক রয়েছেন।
নিহত দোলেয়ার ফকির ঝালকাঠী সদর উপজেলার দিয়াকুল গ্রামের বাসিন্দা। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড হতে পারে বলে পুলিশের ধারণা ।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে এসআই মোস্তফা জানান, রাতে দোলেয়ারের চিৎকার শুনে তার স্ত্রী দৌঁড়ে গিয়ে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে স্বামীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন।
ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে