অস্ত্র মামলায় বরিশালে একজনের ১২ বছর কারাদণ্ড
১২ ভাদ্র ১৪১৯, Monday, August 27, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালে অস্ত্র মামলায় এক যুবককে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক দিলিপ কুমার ভৌমিক এই দণ্ড দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ হেমায়েতকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো, সিদ্দিক হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।
দণ্ডিত হেমায়েত হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামের প্রয়াত হাতেম হওলাদারের ছেলে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।