ছাত্রলীগ নেতার মামলায় বিএনপির নেতাসহ হাজতে ৩
১২ ভাদ্র ১৪১৯, Monday, August 27, 2012 || স্টাফ রিপোর্টার ||ছিনতাই’র অভিযোগে ছাত্রলীগ নেতার দায়েরকৃত মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে ওয়ার্ড বিএনপির নেতাসহ ৩ জনকে হাজতে পাঠিয়েছে আদালত।
অভিযুক্তরা হলেন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও বরিশাল দলিল লেখক কল্যান সমিতির সদস্য বাবুল হাওলাদার ওরফে বাবুল মুহুরী, উজ্জল হাওলাদার, টিপু। এরা নগরীর উত্তর সাগরদী ইসলাম পাড়া সড়কের বাসিন্দা।
আদালত সূত্রে জানাগেছে, গত ২১ আগষ্ট মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা ছাত্রলীগ নেতা মো. রাফিউল ইসলাম এঞ্জেল পরিবার নিয়ে তার মামার বাসা উত্তর সাগরদী ইসলাম পাড়া সড়কে যান। এসময় আসামীরা ধারালো অস্ত্র নিয়ে পথরোধ করে রাফিউলের পকেটে থাকা নগদ পাঁচ হাজার টাকা, একটি মোবাইল সেট এবং তার স্ত্রীর গলার এক ভড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।খবর পেয়ে তার ভাই কানন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় ২৩ আগষ্ট এঞ্জেল আদালতে ছিনতাই মামলা দায়ের করেন। আজ সোমবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩ জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক মো. জাহিদুল কবির আসামীদের বিরুদ্ধে এজাহারে সুনিদৃষ্ট অভিযোগ থাকায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য অভিযুক্তরা হলো, সানি, আরিফ, জুয়েল, নবীন ও তয়ন।
স্থানীয়রা জানান, এঞ্জেল মোটর সাইকেলে তার স্ত্রী ও শিশু সন্তান নিয়ে সাগরদী যাচ্ছিল। এ সময় অপর মোটর সাইকেলের আরোহী অভিযুক্ত বিএনপি নেতা বিপদজ্জনকভাবে এঞ্জেলের মোটরসাইকেলের পাশে পাশে চালিয়ে আসছিল। এঞ্জেল তার প্রতিবাদ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘঠে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।