ভোলায় জলদস্যুর চোখ উৎপাটন
১৩ ভাদ্র ১৪১৯, Tuesday, August 28, 2012 || ভোলা নিউজ ||মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে জলদস্যুদের ২ গ্রুপের মধ্য সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় কালাম বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড সোলাইমান (২৫) নামের এক দস্যুর চোখ তুলে দিয়েছে ফোরকান বাহিনীর দস্যুরা। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা নদীর সামরাজ মাছ ঘাটে এ ঘটনা ঘটে।
সোলাইমান লালমোহন উপজেলার ৯নং লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, সোলাইমানকে পুলিশ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।