বিক্ষোভ ভাংচুর ।। আগৈলঝাড়ায় কলেজ বন্ধ ঘোষণা

,

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজের কলেজের শিক্ষার্থীর অধ্যক্ষের দুনীতি ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আজ ।এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষ ভাংচুর করলে ম্যানেজিং কমিটি জরুরী বৈঠক করে দু’দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। কলেজে হামলার ঘটনায় শাহিন ভাট্টি নামে এক বহিরাগতকে আটক করেছ পুলিশে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া কলেজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের দুর্নীতি ও অনিয়ম এবং হিন্দু কল্যাণ ট্রাষ্টের বৃত্তির টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ আবদুর রহমান মিয়া জানান, এক লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষকদের মধ্যে ভাগ না করে কলেজের উন্নয়ন কাজ করায় শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের মদদ দিয়ে এ বিক্ষোভ করিয়েছেন।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুর হামিদ খান সাংবাদিকদের জানান, শনিবার ম্যানেজিং কমিটির সভায় এ ঘটনার ব্যাপারে সীদ্ধান্ত নেওয়া হবে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে