সেনাবাহিনীর অব:সার্জেন্টের বাড়িতে ফেন্সিডিল

,

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামে সোমবার গভীররাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্টের বাড়িতে অভিযান চালিয়ে ১৬শ ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলজার আলম মৃধাকে (৫২) আটক করেছে র্যাব।

র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার খালিদ বিন নুর সাংবাদিকদের জানান , ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল বাশবুনিয়া গ্রামে মজুদ করা হয়েছে এ সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গোলজার আলমের বসত ঘরের পিছনে মাটি খুড়ে ৮টি বস্তা ভর্তি ১৬শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘আটক ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২৮লাখ ৯৮হাজার টাকা।’
এ ব্যাপারে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে