গাঁজা কেনার টাকা না দিলে রক্ষা নেই

,

গাঁজা কেনার টাকা না দেয়ায় বাবাকে মারধর করেছে এক ছেলে। পরে বাবা ওই ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন । পুলিশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে শামীমকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার এসআই আলী আহম্মেদ সাংবাদিকদের জানান, উপজেলার জয়রামপট্টি গ্রামের লুৎফর রহমানের ছেলে শামীম আহম্মেদ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায় সে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পিতা-মাতাকে মারপিট করতো। তাই তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে শামীমকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেনের কাছে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদন্ড দেন বিচারক।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে