জানতে চাওয়া কেন
১৩ ভাদ্র ১৪১৯, Tuesday, August 28, 2012 || পটুয়াখালী নিউজ ||পটুয়াখালীর বাউফল উপজেলার বগা চাবুয়া আলিম মাদ্রাসায় আজ মঙ্গলবার শাহজাহান সুজন নামে ৮ম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন মাদ্রাসা শিক্ষক আবু সালেহ। তাকে গুরুতর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুজনের পারিবারিক সূত্রে জানা যায়, সুজন দুপুরে জেডিস পরীক্ষার ফরম পূরণের জন্য ওই মাদ্রাসায় গেলে আলিম বিভাগের শিক্ষক আবু সালেহ ফরম পূরণ বাবদ তার কাছ থেকে ৫শ টাকা নেন। অথচ অন্যান্য পরীক্ষার্থীদের কাছ থেকে তিনি ৪শ’টাকা করে নিয়েছেন।
সুজন ওই শিক্ষকের কাছে অতিরিক্ত ১শ’ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষক সালেহ ক্ষুদ্ধ হয়ে লাইব্রেরি রুম থেকে লাঠি এনে তাকে পেটাতে শুরু করে। এতে সুজন অসুস্থ হয়ে পড়ে।
এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে এলে সুজন রক্ষা পায়।শিক্ষক আবু সালেহ ওই মাদ্রাসার অধ্যক্ষের ছেলে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।