ছেলেকে না পেলে আত্মহত্যার হুমকি কালুর মায়ের

,

ফিরোজ খান কালুর ফিরোজা বেগম বরিশাল মহানগর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালুকে উদ্ধার করতে না পারলে তার মা ফিরোজা বেগম গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন। আজ বুধবার দুপুরে বিএনপি অফিসে ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। তিনি বলেন তার ২ ছেলের কোন খবর পাচ্ছেননা তিনি।
এদিকে ওই সংবাদ সম্মেলনে ফিরোজ খান কালুকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জনসম্মুখে হাজির করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল। বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন বলেন, কালু কোথায় আছে তাও জানাতে হবে সরকারকে। অন্যথায় ৪৮ ঘন্টা পর কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহন করবে তারা।
গত শুক্রবার রাতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কালুকে চট্টগ্রামে তার বাসার সামনে থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় বলে কালুর স্ত্রী আমেনা আক্তার অভিযোগ করেছেন।
সরকারি বরিশাল কলেজের ছাত্রদলের আহবায়ক রাফসান আহমেদ জিতু খুনের মামলায় ফিরোজ খান কালু প্রধান আসামী। গত ২৪ মার্চ ওই খুনের ঘটনার পর থেকে ফিরোজ খান কালু ও তার ভাই পলাতক ছিলেন।
নিহত জিতু বরিশাল জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামালের অনুসারি ছিলেন । অন্যদিকে কালু মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি’র অনুসারী। ওই নেতার বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটে।

বরিশাল মহানগর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফিরোজ খান কালুকে উদ্ধারের দাবিতে ছাত্রদলের সংবাদ সম্মেলন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে