ওয়াকফা এস্টেটের অর্থ আত্মসাৎ : ৪ সহোদর জেলে
১৪ ভাদ্র ১৪১৯, Wednesday, August 29, 2012 || বরিশাল নিউজ ||ওয়াকফা এস্টেটের অর্থ আত্মসাৎ মামলায় পাদ্রিশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ৪ সহোদরকে জামিন দেননি আদালত। আজ বুধবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তারা আত্মসমর্পনের পর তাদেরকে জেলে পাঠানো হয়।
আদালত সূত্রে জানাগেছে, ১৯৮৮ সালে পটুয়াখালীর পুরাতন হাসপাতাল রোড এলাকার বাসিন্দা সামসুল হক মোল্লার বাকেরগঞ্জের পাদ্রিশিবপুরে থাকা পৈত্রিক সম্পত্তি তার পিতা সোনামদ্দিন মোল্লা ও মা হামিদুননেছার নামে ওয়াকফা করে দেন। ওই ওয়াকফা এস্টেটের দেখাশুনার দায়িত্ব নেন পাদ্রিশিবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা, তার ভাই আবুল কালাম আজাদ মোল্লা, ফরিদুল ইসলাম মোল্লা ও মামুন উল ইসলাম মোল্লা।
সামসুল হক মোল্লা তাদের কাছে ওয়াকফা এস্টেটের আয়-ব্যায়ের হিসাব চাইলে তারা তালবাহানা শুরু করে। এ সময় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ১৯৮৮ সাল থেকে ২০১২ পর্যন্ত ওয়াকফা এস্টেটের গাছ, মাছ ও ফলফলাদি বিক্রীর ৩০ লাখ টাকা তারা আত্মসাৎ করেছে। এ ঘটনায় ২৫ জুন ওই চারজনকে আসামী করে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে সমন জারী করা হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।