চরফ্যাশনে পৌর পরিচ্ছন্নকর্মীকে জবাই করে হত্যা

,

ভোলার চরফ্যাশনে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী শাহানুরকে (৫০) জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।
চরফ্যাশন পৌরসভার মেয়র আব্দুস ছালাম জানান, শাহানুরকে ৭নং ওয়ার্ডের ভাড়া বাসায় দুবৃর্ত্তরা জবাই করে হত্যা করে।

স্থানীয় লোকজন বুধবার দুপুর আড়াইটার দিকে বিষয়টি জানতে পেরে চরফ্যাশন থানায় খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ভোলার সহকারী পুলিশ সুপার এএসপি (লালমোহন সার্কেল) মো. মাহাফুজুর রহমান জানান. রক্তের আলামত দেখে মনে হয় মঙ্গলবার যে কোনো সময় এ হত্যাকন্ড ঘটেছে।

শাহানুরের বাবার বাড়ি চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ভাসান চর এলাকায়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে