অপেক্ষা শুক্রবার রাতের
১৪ ভাদ্র ১৪১৯, Wednesday, August 29, 2012 || স্টাফ রিপোর্টার ||
আর মাত্র দু’দিন পর আগামী ৩১ আগস্ট আকাশে দেখা যাবে জ্যোৎস্নাপ্রেমীদের প্রিয় ব্লু-মুন অর্থাৎ নীলচাঁদ। এদিন যে নীলচাঁদ দেখতে না পাবে, তাকে অপেক্ষা করতে হবে প্রায় পৌনে ৩ বছর।
‘ব্লু মুন’ এর বাংলা করলে যদিও দাঁড়ায় নীলচাঁদ। তবে সংজ্ঞাটি হচ্ছে কোনো মাসে যদি দুটো পূর্ণিমা হয় তবে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলে ব্লু মুন।
দ্বিতীয় পূর্ণিমা তথা ব্লু মুনের রাতে চাঁদ ঠিক নীল হয় না, থাকে স্বাভাবিক অন্যান্য পূর্ণিমার চাঁদের মতই, তবে এসময় খানিকটা নীলচে দেখায় চাঁদকে। অবশ্য এই একটুতেই চাঁদের অপরূপ দ্যুতি মোহনীয় হয়ে ওঠে । যা ফিরে আসে পৌনে ৩ বছর পর পর।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।