টিসিবির ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

,

রমজান মাসে যারা পণ্য উত্তোলন করেননি সেই সব ব্যবসায়ীদের ডিলারশিপ বাতিল করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলার টাক্সফোর্স কমিটির বৃহস্পতিবারের সভায় বরিশাল জেলা প্রশাসক এস এম আরিফ-উর-রহমান এ কথা জানান।
জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রমজান মাসেসাধারনত দ্রব্যমূল্য নিয়ন্ত্রন হীন হয়ে পরে। এ কারনে টিসিবির কার্যাক্রম চালু রাখা হয়। সেই গুতুত্বপূর্ণ মুহুর্তেই অনেক ডিলার তাদের পন্য তোলেন না। তাই তাদের ডিলার শিপ বাতিল করা হবে। এজন্য ডিলারদের তালিকা চাওয়া হয়েছে। খুব শীঘ্রই তালিকা ঢাকায় পাঠিয়ে ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেন তিনি।
সভায় বক্তৃতা করেন, অরিরিক্ত জেলা প্রশাসক মো. দাউদ মিয়া, বিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) টিএম মোজাহিদুল ইসলাম, জেলা মাকের্টিং অফিসার জিএম মহিউদ্দিন, টিসিবির বিভাগীয় প্রধান ইসমাইল মজুমদার প্রমুখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে