মাছ ফ্রিজিং করে রপ্তানী না করার দাবি

,

মাছ ফ্রিজিং করে রপ্তানী করার উদ্যোগ কার্যকর না করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ মৎস্য আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন ও বরিশাল জেলা মৎস্য আড়ৎদার এসোসিয়েশন। আজ বৃহস্পতিবার বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস বলেন, ৫/৬টি ফিস প্রসেসিং প্লান্ট সরকারকে ভুল বুঝিয়ে মাছ ফ্রিজিং করে রপ্তানী করার পরামর্শ দিচ্ছে। যা দেশের জন্য অশনি সংকেত। তিনি বলেন, এরফলে মাছের বাজারে সিন্ডিকেট পদ্ধতি চালু হবে। তারা যে দাম নির্ধারন করবে সে দামেই মাছ কিনতে হবে। যা জেলেদের জন্য বিপদ ডেকে আনবে । ন্যায্য দাম না পাওয়ার কারনে জেলেরা মাছ ধরার আগ্রহ হারিয়ে ফেলবে। সাধারন মানুষও তাদের হাতে জিম্মি হয়ে পরবে।
এসোসিয়েশন জানায়, বরিশাল ও খুলনা অঞ্চলে মৎস্য সেক্টরে ১০ লক্ষাধিক জেলে, শ্রমিক, ট্রাক চালক,ব্যবসায়ী ও আড়তদার জড়িত। এ ২ অঞ্চল থেকে বরফ দেওয়া ইলিশ রপ্তানী করে বছরে ১০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়। ফিস প্রসেসিং প্লান্টের মিশন সফল হলে সারা দেশের মাছের বাজারে তার নেতিবাচক প্রভাব পরবে। বেকার হয়ে যাবে এ পেশার সাথে জড়িতরা। জেলেদের স্বার্থে গোপন মিশনে নামা ফিস প্রসেসিং প্লান্টের ষড়যন্ত্রকে প্রতিহত করার আহবান জানান তারা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে