বরিশালে পুলিশ কুপিয়ে ডাকাত ছিনিয়ে নিয়েছে ডাকাতের স্ত্রী

,

 আহত এএসআই শাখাওয়াত বরিশাল নগরীর পোর্ট রোড থেকে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের স্ত্রী ও তার দলবলের হাতে ৩ পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে এএসআই শাখাওয়াতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এএসআই মনির ও কনেস্টবল আব্দুস সালামকে বরিশাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ২০০৮ সালের একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মজিবর ওরফে জামাই মজিবরকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ থানার ওই পুলিশ গ্রেফতার করতে যায়।
পোর্ট রোডে ওই ডাকাতের বাসা। সেখানের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরিয়ে আনার সময় তাদের উপর হামলা চালায় ডাকাতের স্ত্রী বরিশালের মাদক সমাজ্ঞী নামে পরিচিত গাঁজা বেবী ও তার লোকজন। তারা এএসআই শাখাওয়াত কুপিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় জামাই মজিবরকে ছিনিয়ে নিয়ে যায়। এবং অন্য ২ পুলিশকে বেধরক পিটায়। এ সময় তাদের হাত থেকে পালিয়ে বাচেঁ এএসআই মনির।
খবর পেয়ে কোতয়ালি মডেল থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।রাত ৯টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে