সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে ২ জন নিহত

,

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে শিউলী আক্তার (২৮) নামে এক স্কুল শিক্ষিকা এবং ট্রাকের ধাক্কায় দোলা রানী গাইন নামে এক শিশু নিহত হয়েছেন।
শিউলী আক্তার তার স্বামীর সাথে মাদারীপুর থেকে বরিশাল যাচ্ছিলেন। গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমের সময় স্পীডব্রেকারের কাছে মোটরসাইকেল থেকে ছিটকে পরেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় শিউলীকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া শুক্রবার দুপুরে উপজেলার নিলখোলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় বরিশালগামী ট্রাকের ধাক্কায় দোলা রানী গাইন (১১) গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় দোলাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে সে মারা যায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে