ডাকাতের স্বজনের হাতে পুলিশ আহত; গ্রেফতার ৬
১৭ ভাদ্র ১৪১৯, Saturday, September 1, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নগরীর পোর্ট রোড থেকে ডাকাত ছিনিয়ে নেয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। ওসি মতিয়ার রহমান জানান, নগরীতে এমন অভিযানের বিষয়ে বাকেরগঞ্জ থানা আগে কোতয়ালী থানাকে অবহিত করেনি।
শুক্রবার রাতে পোর্ট রোড থেকে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের স্ত্রী ও তার দলবলের হাতে ৩ পুলিশ আহত হন। ওই ঘটনার পর রাতেই বাকেরগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত ৩০ জনসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে আসামী করা হয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।