মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি
১৭ ভাদ্র ১৪১৯, Saturday, September 1, 2012 || ভোলা নিউজ ||ডুবোচরে ধাক্কা লেগে ‘এমভি নবী’ নামে পণ্যভর্তি একটি ট্রলার শনিবার সকালে ভোলার তুলাতলি নদীতে ডুবে গেছে। ট্রলারটি বরিশাল থেকে নোয়াখালীর হাতিয়া যাচ্ছিল।
ডুবে যাওয়া ট্রলারটিতে ১৬৪ ব্যারেল ডিজেল ও সয়াবিন তেল, একশ’ বস্তা চিনি ও আলু ছিল বলে ট্রলার মালিক মো. আশরাফ জানান। ট্রলারের ৬ কর্মচারী সাতঁরে কূলে উঠেছেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।