ভোলায় যুবককে কুপিয়ে হত্যা
১৭ ভাদ্র ১৪১৯, Saturday, September 1, 2012 || ভোলা নিউজ ||ভোলা সদর উপজেলায় মো. খোকন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি গুচ্ছ গ্রামে ওই হত্যাকান্ড ঘটে।
এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে মরিয়ম ও জব্বার নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
ভোলা থানার ওসি সোহরাব আলী জানান, রাতে একদল দুবৃর্ত্ত ধারালো অস্ত্র নিয়ে খোকনের উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে লোকজর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে তার মৃত্যু হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।