প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী শেষে ছাত্রদলে মারামারি

,

বরিশালে শনিবার প্রতিপক্ষ গ্রুপের হামলায় ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহেল, ছাত্রদলকর্মী মাহফুজ ও সহৃদ।এদের মধ্যে মাহফুজ ও সহৃদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেদী হাসান সোহেল বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে বীরশ্র্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের (সদর রোড) ফকিরবাড়ী মোড়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি। এ সময় সাগর, দোলন, পিচ্ছি সুমনসহ ১৫/২০ জন দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা করে।” তারা সহৃদের মাথা এবং মাহফুজের হাত ও শরীরে কুপিয়ে জখম করে। এছাড়া তাকে পিটিয়ে জখম করে জানান তিনি।
মহানগর ছাত্রদলের অপর যুগ্ম আহবায়ক মশিউল আলম মঞ্জুর নির্দেশে এ হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মতিয়ার রহমান বলেন, ” ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে