তারা ২৫ জন যাবেন ঢাকা

,

এয়ারটেল রাইজিং স্টার প্রতিযোগিতায় বিজয়ী ২৫ ইংল্যান্ড যাওয়ার স্বপ্ন নিয়ে বরিশাল বিভাগের ৯৬ ক্ষুদে ফুটবলার শনিবার বরিশাল স্টেডিয়ামে এয়ারটেল রাইজিং স্টার প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত ২৫ এ স্থান পাওয়া ছিল সবার লক্ষ্য। ৩০ মিনিট
করে খেলায় তাই তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল সবার মধ্যে।
বরিশাল বিভাগের ৬ জেলা থেকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হন এই ৯৬ জন। দিনের প্রথমার্ধে এদের মধ্যে থেকে ৪০ জনকে বাছাই করা হয়। দুপুরে ৪০ জনের মধ্য থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের বাছাই । বিকেলে বরিশাল থেকে ৯ জন, ঝালকাঠী থেকে ৭ জন, বরগুনা থেকে ৪ জন, পটুয়াখালী থেকে ৩ জন এবং ভোলা ও পিরোজপুর থেকে একজন করে ইয়েস কার্ড পান।
বরিশালের বিজয়ীরা হলেন সোয়েব আক্তার, রাকিব খান, টিপু সুলতান, আলমগীর কাজী, বাদসা, হেলাল,ইসমাইল হোসেন,সোহেল,রহিম। ঝালকাঠীর বিজয়ীরা হলেন, মো. শাকিল,মুনতাসির রহমান আনিস, জাহিদুল ইসলাম,রিমন হোসেন, শুভ চন্দ্র দাস, মো. ইয়াসিন তালুকদার, মো. আলীম। বরগুনা থেকে কাড পেয়েছেন,সুজন, আরাফাত ইসলাম,সোহেল রানা, মাসুদ রানা, পটুয়াখালীর মনিরুজ্জামান, আনজুল ইসলাম, সিয়াম।এছাড়া ভোলা থেকে মেহেদী হাসান ও পিরোজপুর থেকে ইয়েস কার্ড পেয়েছেন মেহেদী হাসান রাহাত। ক্ষুদে এসব খেলোয়াররা বলেন,” ইংল্যান্ড যাওয়ার সুযোগ সবাই পাবোনা জানি,কিন্তু জাতীয় দলের খেলোয়ারদের এত কাছে পাবো এটাও আমাদের ভাগ্যের ব্যাপার।আমরা ভীষন খুশি।”
বরিশালে স্টেডিয়ামে তাদের বিচারক ছিলেন ঢাকা ফুটবল ফেডারেশনরে কোচ টুটান এবং দুলাল সাহা।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে