উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

,

উজিরপুর উপজেলায় পানিতে ডুবে রাতুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে।

স্বজনরা জানান, সকালে বাড়ির অন্যান্য ছেলেদের সাথে মসজিদের ঘাটে গোসল করতে যায় রাতুল। কিন্তু সাঁতার জানা না থাকায় খালের পানিতে ডুবে যায় সে। পরে তাকে খাল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে মারা যায় রাতুল।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে