নদী থেকে অজ্ঞাত যুবক ও শিশুর লাশ উদ্ধার
১৮ ভাদ্র ১৪১৯, Sunday, September 2, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের মেহেন্দীগঞ্জের তুলাতলি নদীতে রোববার দুপুরে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক যুবক ও একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেহেন্দীগঞ্জ থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, উপজেলার সাদেকপুর গ্রামের তুলাতলি নদীর অংশে ভেসে থাকা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।শিশুটির বয়স আনুমানিক সাত মাস এবং যুবকের ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।লাশে পচন ধরেছে বলেন তিনি। তাদের পরিচয় পায়নি পুলিশ।
লাশ ২টি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।