বরিশালসহ দেশে ৪ টি মেরিন একাডেমি হচ্ছে
২০ ভাদ্র ১৪১৯, Tuesday, September 4, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) বরিশাল,পাবনা, রংপুর ও সিলেটে ৪ টি মেরিন একাডেমি স্থাপনের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। বৈঠকে প্রকল্পটির জন্য ৩৪২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।