বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১ জেলের মৃত্যু

,

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি মান্নান একটি ট্রলার ডুবে জেলে মঞ্জু মিয়ার মৃত্যু হয়। একইদিন অপর এক ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। মঞ্জু মিয়ার বাড়ি বরগুনা সদরের সোনাতলা গ্রামে। বুধবার দুপুরে তার লাশ বাড়ি আনা হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার বঙ্গোপসাগরের পক্ষিদিয়ায় ওই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
অপরদিকে এফবি রহিম নামের আরেকটি মাছধরা ট্রলার ঝড়ে ঝড়ে ডুবে গেছে। পরে এফবি আল্লাহর দান নামের একটি ট্রলার আবদুর রহিম, জামাল হোসেন, আলমগীর হোসেন, ইব্রাহিম ও কামাল হোসেনকে উদ্ধার করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে