স্বাধীনতা পার্কের সৌন্দর্য্য রক্ষায় মানববন্ধন

,

বরিশাল নগরীর আমতলার মোড়ে ( জিরো পয়েন্ট) স্বাধীনতা পার্কের সৌন্দর্য্য রক্ষায় মানববন্ধন করেছে নগরবাসী।
বুধবার বেলা ১১টা থেকে পার্কের সামনে একঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শিক্ষক সমিতি, বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থী, বিসিসির কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
আবাসিক এলাকায় ক্লাব, সমিতির নামে মাদকসেবন, জুয়াখেলা ও অনৈতিক কার্যাকলাপের প্রতিবাদে আলেকান্দা-আমতলা এলাকাবাসীর ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মীর জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এএমজি কবির ভুলু, শিক্ষক সমিতির সভাপতি দাসগুপ্ত আশিষ কুমার, জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, প্যানেল মেয়র ও বিএনপি নেতা কেএম শহীদুল্লাহ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, মশিউর রহমান মিন্টু প্রমুখ।
উল্লেখ্য আমতলা মোড় এলাকায় বিশাল একটি লেক ঘিরে স্বাধীনতা পার্ক নামে চিত্তবিনোদনমূলক স্থাপনা নির্মাণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
পার্কের সৌন্দর্য্য বৃদ্ধিতে লেকের পাশে থাকা বাসিন্দাদের সমঝোতার ভিত্তিতে অন্যত্র পূনর্বাসন করা হয়। কিন্তু আইডিবি নামের একটি সংগঠন তাদের দখল ছাড়তে রাজি নয় । তাদের কার্যালয় উচ্ছেদ নিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এ পর্যায়ে আইডিবি নেতারা তাদের কার্যালয় দখলের অভিযোগ তুলে সিটি মেয়র শওকত হোসেন হিরণের বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।
আইডিবি নেতাদের এ পদক্ষেপের বিরুদ্ধে স্বাধীনতা পার্ক এলাকায় সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে