বরিশালে খালেদা জিয়ার মঞ্চে একত্রে উঠবেন তারা?

,

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৯ অক্টোবর বরিশাল সফরে আসছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। তিনি ২০ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী কয়েকটি জেলা সফর করবেন । বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, ১৮ দলীয় জোট সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ৰরিশাল সফর তারই ধারাবাহিকতা। জেলা বিএনপি সেক্রেটারী বিলকিস আক্তার জাহান শিরিন জানান, ক্ষমতাসীন দলের নৈরাজ্য ও সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন এবং দলীয় নেতাকর্মীদের শক্তিশালী করতেই তার এ সফর।
বেগম জিয়ার এ সফরের কারনে মহানগর এবং জেলা বিএনপি এক মঞ্চে উঠতে বাধ্য হবে এমন কথাই এখন দলের সবার মুখে। জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছে মহানগর কমিটি। এ নিয়ে বিরোধে বরিশালে মূল বিএনপিসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ সব অঙ্গসংগঠনে নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত। বিএনপি দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়না জেলা সভাপতি আহসান হাবিব কামাল ও তার সমর্থকদের। কেন্দ্রীয় সব কর্মসূচী পালিত হয় ভিন্ন ভিন্নভাবে। দলের ভিতরে ২৮ জেলায় এ বিরোধ রয়েছে জানিয়ে সূত্র জানায় এসব বিরোধ মিটিয়ে সবাইকে একমঞ্চে তোলাই বেগম খালেদা জিয়ার সফরের উদ্দেশ্য।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে