ভোলার ইলিশা ইউনিয়নে উপ-নির্বাচন বৃহস্পতিবার
২১ ভাদ্র ১৪১৯, Wednesday, September 5, 2012 || ভোলা নিউজ ||ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২টি কেন্দ্রে ভোটার হলেন ৫ হাজার ২শ জন। প্রার্থী ৩ জন। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রার্থীদের মধ্যে ফুটবল প্রতিক নিয়ে আব্দুর রহমান, টিউবওয়েল নিয়ে আব্দুর বারেক ও বৈদ্যুতিক পাখা নিয়ে সামসুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান জানিয়েছেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। র্যাবের একটি টিমও রির্জাফ রাখা হয়েছে জানান তিনি।
উল্লেখ্য, ৩মাস আগে এ ওয়ার্ডের ইউপি মেম্বার খোরশেদ আলম হাজারী অসুস্থ্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুর শূন্য আসনে নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।