স্কুলে তালা; শিক্ষকরা আন্দোলনে
২৪ ভাদ্র ১৪১৯, Saturday, September 8, 2012 || স্টাফ রিপোর্টার ||
শিক্ষকদের ১৭ দফা দাবি আদায়ের লক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ স্কুলে তালা দিয়ে রাস্তায় নেমেছেন। দুপুর ১২টায় শিক্ষক -কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় শিক্ষকরা তাদের সতেরো দফা দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।
এরআগে কর্মসুচী পালনের লক্ষে নগরীর ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারন সম্পাদক অধ্য ফরিদুল আলম জাহাঙ্গীর, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান প্রমুখ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।