র‌্যাব -ডাকাত বন্দুক যুদ্ধ; নিহত ২

,

মোর্তুজা বাহিনীর সাথে র‌্যাবের  বন্দুক যুদ্ধের পর উদ্ধারকৃত অস্ত্র। বরিশাল র‌্যাব -৮ এবং সুন্দরবনের ডাকাত মোর্তুজা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধে ২ বনদস্যূ নিহত হয়েছে।এদের একজন মোর্তুজা বাহিনীর সদস্য নুরুল ইসলাম। অপর জনের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।
শনিবার দুপুর ১২ টার পর বাগেরহাট জেলার শরনখোলার ছাপরার খাল নামক স্থানে ওই বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।
ঘটনাস্থল থেকে তারা ৭ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিনসহ ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২ টি পিস্থলের ফায়ারকৃত খালী কার্তূজ, ১টি .৩০৩ রাইফেল, ২টি এসবিবিএল, ১টি এয়ারগান, ৭টি এলজি, ১টি লঞ্চার, ১ টি .৩০৩ রাইফেলের তাজা গুলি, ৩টি গুলিভর্তি কার্তুজ বহনের বান্ডুলিয়ারসহ ২৫টি বন্দুকের তাজা কার্তুজ এবং ২২টি বন্দুকের ফায়ারকৃত কার্তুজের খোসা উদ্ধার করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে