২টি-ই বিকল
২৫ ভাদ্র ১৪১৯, Sunday, September 9, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখা ফ্রিজ (মরচ্যুয়ারি) ২ টি বিকল হয়ে আছে। ৬ বছর আগে ওই ফ্রিজ দু’টি মর্গে স্থাপন করা হয়েছিল। ওয়ার্ড মাস্টার জসীমউদ্দিন জানান, একটি ৬ মাস আগে এবং অপরটি এক মাস আগে বিকল হয়। এ কারনে অজ্ঞাত লাশ নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পোষ্টমর্টেমের পর বাধ্য হয়ে তারা লাশ হাসপাতালে রেখে আসছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে দাফন করছে পরিচয়হীন ওই মৃতদেহ।
হাসপাতালের পরিচালক ফেরদৌস আলম শিবির জানান, বিষয়টি সংশ্লিস্ট বিভাগ এবং মরচ্যুয়ারি স্থাপনকারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।